শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

৯৮

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) এ আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করেন।

নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের ধরুন সুচিকিৎসার অভাব এবং বিভিন্ন সমস্যায় ভুগছে। বিষয়টি জানতে পেরে জোন কমান্ডার সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

তারই ধারাবাহিকতায় উপজেলার দিশানপাড়া এলাকার প্রদীপ কুমার চাকমা এর মেয়ে বৈশাখী চাকমার উন্নত চিকিৎসা (হার্ট অপারেশন), ইসলামপুর এলাকার মোসাঃ সেলিনা বেগম এর স্বামীর চিকিৎসা, বেতছড়ি পুরাতন পাড়া এলাকার যীশু চাকমার মায়ের চিকিৎসা এবং মাস্টারপাড়া এলাকার রেনু বেগমের দোকান ঘর তৈরি বাবদ সর্বমোট ২৫,০০০.০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।