শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

৮৬

॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কাচালং সরকারি ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সদ্য বিদায়ী শিক্ষকগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক কামাল হোসেন মীর। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দেব প্রসাদ দেওয়ান বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গড়নে ক্রীড়াই অন্যতম মাধ্যম, বর্তমান যুব সমাজ ক্রীড়াঙ্গন হতে অনেক দূরে সরে যাচ্ছে যার ফলে শারিরীকভাবে এবং সমাজিকভাবে অবক্ষয় বেড়ে গেছে তাই সুন্দর সমাজ গড়তে শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে গুরুত্ব দেয়া আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, বিগত কয়েক বছর করোনা মহামারী সহ বিভিন্ন কারনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি এখন থেকে আবারো নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সভা শেষে ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিরা এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পরে সকল ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।