শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন কাপ্তাইস্থ বিএসপিআই অধ্যক্ষ মতিন

৯৯

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
শিক্ষা বিস্তারে বিশেষ অবদানে স্বীকৃতি হিসাবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) অধ্যক্ষ। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা ধানমন্ডি ক্লাব মেট্রো শপিং মলে গ্লোবাল স্টার কমিউনিকেশন একটি অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করাহয়।

“স্টার বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (আঃ) এম এ হারন, মোঃ সোলায়মান শাওন, আর কে রিমনসহ গ্লোবাল স্টার কমিউনিকেশন নেতৃবৃন্দ।

অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর অনুভুতি জানতে চাইলে তিনি জানান এ অ্যাওয়ার্ড প্রাপ্য আমার একার নয়। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের এবং কাপ্তাই বাসীর সকলের বলে তিনি জানান।