শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণ

৪৪

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অবসরজনিত প্রধান শিক্ষক উ থোয়াই চিং কে অবসরজনিত বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৭জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.) এস এম মোসলেম উদ্দিন, বিদায়ী প্রধান শিক্ষক উ থোয়াই চিং, প্রধান শিক্ষক রানু চাকমা প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা। তিনি বলেন, বর্তমানে ১৪শ শিক্ষার্থী রয়েছে, কিন্তু বর্তমান ডিজিটাল যুগে বিদ্যালয়ে কেন কম্পিউটার ল্যাব নেই। তাই প্রধান অতিথিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি জানান। একিই সাথে বর্তমানে স্কুলে ৪৪জন শিক্ষকের মধ্যে ১৯জন আছে, বাকি শিক্ষক সংকট রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। কাউকে পিছনে ফেলে শেখ হাসিনা উন্নয়ন করতে চাই না। তিনি সকলকে নিয়ে উন্নয়ন করতে চাই। পাহাড়ে শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে কিছুটা সমস্যা আছে, তা ঠিক। শিক্ষক সংকট সহ বিভিন্ন সমস্যা যথাশীঘ্রই সমাধানের আশ্বাস দেন তিনি।