শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ের ভালুকিয়া ইটভাটা বন্ধ জরিমানা ৬৫ হাজার টাকা

৮১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছে। অনুমোদন না থাকায় ৬৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫জানুয়ারী) দুপুর ১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ দূর্ষিত ও বনজ সম্পাদ হুমকির পড়ায় ইটভাটাটি বন্ধ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জানান গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে এই ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এটা খোলার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ হতে সেটা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আবারো চালু করায় গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয়।এবং সাইনবোর্ড পূর্তে দেয়া হয়।