শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়ি বাজার আগের মতো চান ক্ষীপ্ত ব্যবসায়ীরা

৭৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র পক্ষ থেকে পানছড়ির প্রধান বাজার বয়কটের ১ মাস ১০ দিন পার হওয়ার পর টনক নড়ে বাজার ব্যবসায়ীদের।

বাজার ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ জানালে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাজারে এসে আলোচনা সভা করেন উপজেলা প্রশাসন। এসময় বাজার ব্যবসায়ীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এদিকে বাজার বয়কটের ফলে বেচা-কেনা মোটেও নেই। প্রতি সপ্তাহে দিতে হয় কিস্তির টাকা। ফলে মাথায় হাত ব্যবসায়ীদের। তাই দীর্ঘ ১ মাস ১০ দিন পর ক্ষীপ্ত হয়েছেন বাজারের ব্যবসায়ীরা। এসময় আলোচনায় তারা সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার থেকে পুরো বাজারের সকল দোকানপাট বন্ধ করে রাখবেন ব্যবসায়ীরা। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ’র সিদ্ধান্তক্রমে বাজার বন্ধ না করার সিদ্ধান্ত নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আপনারা আমাকে আগামী বুধবার পর্যন্ত সময় দিন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বাজার আগের মতো পরিপূর্ণ করার। যদি আগামী বুধবারের মধ্যে বিষয়টি সমাধান করতে না পারি তবে বুধবার ( ৩১ জানুয়ারি) আপনারা যা সিদ্ধান্ত দেন আমি তা মেনে নিবো।