শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে নাগরিক সংবর্ধণায় ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন- বীর বাহাদুর এমপি

১২৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর (উশৈসিং) এমপিকে বান্দরবানে থানচিতে সকল সম্প্রদায়ের ফুলেল শুভেচ্ছায় বিশাল নাগরিক সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে থানচি সদরে বাসষ্টেশন এলাকা থেকে মাল্টিপারপাস হল পর্যন্ত প্রধান প্রধান সড়কের দু,পাশে নারী-পুরুষ হাত নাড়িয়ে, ফুল ছিটিয়ে, ফুলের মালা পড়িয়ে শত-শত মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত বীর বাহাদুর (উশৈসিং) এমপি। পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে সর্বস্তরের জনগণে উদ্যোগে বিশাল নাগরিক সংবর্ধণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানচি বাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধণা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন, আমি থানচিবাসীর তথা বান্দরবান বাসীর প্রতি চিরঋণী। কোনদিন বেঈমানি করবো না, জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের জন্য সেবা ও কল্যাণে কাজ করে যাব। তিনি আরো বলেন, আওয়ামী-লীগের সরকার আছে বলেই দেশে শান্তিতে আছে, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তরিকতার কারণে সমতলের সমান পাহাড়েও অনেক উন্নয়ন হয়েছে, তা আগামীতেও উন্নয়নের অব্যাহত থাকবে।
নাগরিক সংবর্ধণা সমাবেশ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা সঞ্চালনায় সংসদ সদস্য সফর সঙ্গী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, জেলা পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো, সদস্য বাশৈচিং চৌধুরী’সহ উপজেলা আওয়ামী-লীগের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।