শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে পাহাড় কাটায় সওজ এর উন্নয়ন কাজ বন্ধ করল ইউএনও

১০২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গমাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নে সাপছড়ি এলাকায় নির্বিচারে পাহাড় কাটায় সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজ বন্ধ করল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা যায়, রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কের উন্নয়ন কাজ করার জন্য ঘাগড়া-বড়ইছড়ি সড়কের পাশে ড্রেজার দিয়ে পাহাড় কাটছিল। বিষয়টি নজরে আসার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দীন তাৎক্ষনিক কাজ বন্ধ করে দেন।

নির্বাহী কর্মকর্তা জানান, ওই সড়কটি দিয়ে চলাচল করার সময় বিষয়টি আমার নজরে আসে। পাহাড় কাটার কারনে তৎক্ষণাৎ রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের পাহাড় কাটা বন্ধের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, সড়কের উন্নয়ন হবে তবে সেটা পাহাড় কেটে নয় এই বিষয়ে তাদের অবগত করেছি। এছাড়া পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ। তাই কেউ যেন পাহাড় কাটতে না পারে সেই বিষয়ে সতর্কও করা হয়েছে। যারা পাহাড় কাটবে তাদের আইনের আওতায় এনে দন্ড প্রদান করা হবে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ির স্থানীয়রা বলেন, রাতের আঁধারে ড্রেজার দিয়ে কাটা হতো পাহাড়ের মাটি। সড়কের উন্নয়ন কাজ হচ্ছে ভালো কথা কিন্ত নির্বিচারে পাহাড় কেটে মাটি ভরাট করতে হবে কেন প্রশ্ন স্থানীয়দের। পাহাড় কাটার ফলে পরিবেশ ও বসবাসরত বাসিন্দাদের মধ্যে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে আসন্ন বর্ষায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটে প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কয়েকবছর পূর্বেও এসব এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা জানান, পাহাড় কাটার বিষয়টি আমি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। এবং কাপ্তাই ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করে পাহাড় কাটা বন্ধ করেছেন।

এদিকে পাহাড় কাটার বিষয়ে জানতে চেয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা’র ফোন নাম্বারে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভিড করেনি।