শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৭৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের দাফন সম্পূর্ণ হয়েছে। ৮ জানুয়ারি (সোমবার) আসরের নামাজের পর উপজেলার মধ্য বোয়ালখালী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে উল্লেখিত জামে মসজিদে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের দাফনের আগে দীঘিনালা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এবং শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসনাত খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব সুফি, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম সহ অনান্য বীর মুক্তিযোদ্ধা, পরিবার ও প্রজন্মগণ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে ৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এই মুক্তিযোদ্ধা।