শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

১০৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ডেবারপাড় এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক মামলার আসামী ইব্রাহিম খলিল বাবু (২৫) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার চৌকস অফিসার এসআই সামছুল সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযানে ইব্রাহিম খলিল বাবু কে আটক করা হয়েছে।

আটককৃত ইব্রাহিম খলিল বাবু রামগড় পৌরসভার বল্টুরামটিলা ইসলামপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। রামগড় থানার এসআই মোঃ সামছুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল সোমবার সন্ধ্যা রাতে জীবনের ঝুকি নিয়ে ইব্রাহিম খলির বাবু কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।এছাড়া ও তার বিরুদ্বে ৩টি জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত জারি করা হয়েছে।

রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম জানান, মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।