শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে বিএফআইডিসি রেস্ট হাউজে ডুকে বন্যহাতির ব্যাপক ভাংচুর

৯৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে লোকলয়ে বন্যহাতি তান্ডব চালিয়েছে। বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে ডুকে রান্নাঘরে ব্যাপক ভাংচুর হয়েছে। আতংকে কেটেছে সারারাত।

সোমবার গভীর রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত একপাল বন্যহাতি কাপ্তাইয়ের বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে প্রবেশ করে। রেস্ট হাউজে কক্ষে প্রবেশ করারপর কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে যায় এবং রেস্ট হাউজে অবস্থানরত সকলকে সচেতন করে।

এসময় হাতির পালটি রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে। একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দেয়।

বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপক (হিসাব) জানান, রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতির রেস্ট হাউজে প্রবেশ করে রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাংচুর করে। রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দৌড়ে দ্বিতীয়তলায় নিরাপদে আশ্রয় নেই। আমরা এখন আতংকে আছি আবার কখন এসে হানা দেয়।

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারনে লোকালয়ে আসছে। তা ছাড়া নতুন করে কয়েটি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসছে। তবে বিষয়গুলো আমরা দেখছি বলে তিনি মন্তব্য করেন।