শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়ির ফুটবল একাডেমিতে ঘুরে গেলেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক শ্রাবণ

৯১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

দেশ সেরা ফুটবল দল বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ঘুরে গেলের খাগড়ছড়ির পানছড়িতে।পানছড়ির বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় তিনি মতবিনিময় করেন পানছড়ি ফুটবল একাডেমির পরিচালক, কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে।

উপজেলা পরিষদ মাঠে আগমনের সাথে সাথে ফুলের পাপড়ি ছিটিয়ে খেলোয়াড়কে বরণ করেন একাডেমির খেলোয়াড়রা। অতিথির আগমন উপলক্ষে মাঠের পাশে খোলা আকাশের নীচে সাজানো হয় এক দৃষ্টিনন্দন মঞ্চ। এতে প্রধান অতিথি ছিলেন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব। তিনি অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

এসময় অর্ধ শতাধিক ক্ষুদে ফুটবলারদের করতালিতে মাঠ ছিল মুখরিত। জাতীয়দল তথা বসুন্ধরা কিংসের গোলরক্ষক শ্রাবণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বলেন, সবাইকে নিয়মিত পড়া-লেখার পাশাপাশি খাওয়া-দাওয়া, ঘুম, ওয়ার্মআপ, কোচের দিক নির্দেশনা ও শৃংঙ্খলাবদ্ধ হতে হবে। সাইকেল চালিয়ে অনেক দূরের মাঠে গিয়ে নিয়মিত ওয়ার্মআপ ও পরিশ্রম করেই তিনি আজ এতদূর এসেছেন। তাই সবাইকে ভালো খেলোয়াড় হতে হলে এসব মানতে হবে।

প্রত্যন্ত পানছড়ি ফুটবল একাডেমির কয়েক খেলোয়াড় ঢাকা, চট্টগ্রাম লীগসহ বিদেশের মাটিতে খেলে আসায় কোচ ক্যপ্রুচাই মারমাসহ কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক শাহজাহান কবির সাজু, পারভেজ, কাউছার, কৃতি ফুটবলার জুবায়ের ইমন, রাশেদ প্রমুখ।