শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সাজেকে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১২৪

॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুস্থ অসহায় পরিবারবর্গ মানুষের কষ্ট লাঘবের জন্য বাঘাইহাট সেনা জোন এই উদ্যোগ নেয়।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে সাজেক ইউনিয়নে ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম হতে আগত দরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি, ৩৬নং সাজেকে ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা (কালা কচু), ১,২,ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিপিকা চাকমা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, মিজানুর রহমান মাহীর সহ এলাকার কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগীরা।

এসময় প্রধান অতিথি বলেন, দূর্গম পাহাড়ি এলাকা অন্যান্য অঞ্চল থেকে আবহাওয়া একটু ব্যাতিক্রম রাতের সময় অধিক কনকনে শীত পড়ে তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর জনসাধারণের পাশে থাকার জন্য ও এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে এই ধরনের উদ্যোগ মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।