শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

১৬৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনি নদীর কুল এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় মহামুনি বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সিরাজুল কবিরের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনি নদীর কুল এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন বিভিন্ন প্রকার ১১ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ২৫ হাজার টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।