শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে ৬০০পিস কম্বল বিতরণ

১২৬

॥ মনু মারমা ॥
প্রতি বছরের ন্যায় এবারও রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে অসহায়, দুস্থ, এতিমখানা ও শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ডিসেম্বর) বিকাল ৩টায় চেম্বারের মিলনায়তনে কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি আলী বাবর, পরিচালক জাহিদ আক্তার, নিজাম উদ্দিন, নেসার আহমেদ, মেহেদী আল মাহবুব, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম চৌধুরী, সচিব শাব্বির আহমদ।

এসময় খানকা শরীফ ২০টি, ভাসান্যাদম ২০টি, পর্যটন দেওয়ান পাড়া মাদ্রাসা, মনোঘর আবাসিক, ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া মাদ্রাসা ও এতিম খানা, আবু হুরাইরা মাদ্রাসা, কোতয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টার ও অসহায়দের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।

এদিকে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো সাধুবাদ জানিয়েছেন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সাবলম্বীদের উদ্যোগী হওয়া উচিৎ বলে তারা উল্লেখ করেন। তাঁদের দেখা অন্যরাও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।