শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে ইয়াবা সহ রুমা আক্তার গ্রেফতার

১১৭

॥ বান্দরবান ও আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবা সহ রুমা আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়া এলাকা থেকে ৩০হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া পাড়া গ্রামে ফরিদুল আলম মেয়ে। তাছাড়া তার স্বামী নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ পথে গরুর পাচারের পাশাপাশি ইয়াবা ব্যবসাও করে আসছিলেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী রুমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ ঘরের ভিতরে অবৈধভাবে ইয়াবা ব্যবসা ও বিক্রি জন্য অবস্থান করছিলেন। খবর পেয়ে গোপন সংবাদে অভিযান পরিচালনা শুরু করে র‌্যাব-১৫। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করলে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ৩০ হাজার পিস ইয়াবা। যার বাজারের মূল্য ষাট হাজার টাকা।

র‌্যাব-১৫ মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত মাদক কারবারী সাথে আরো দুইজন ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন, মাদক কারবারীরা আর্থিকভাবে লাভ হওয়ার জন্য সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে সেই ইয়াবাগুলো স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত বিরুদ্ধে পরবর্তীতে আইনুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।