শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

১০০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রির্টানিং কর্মকর্তাদের সাথে উপজেলার জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা করা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম প্রমূখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক,দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক মোঃ জাকির হোসেন, সাংবদিক মোঃ সোহেল রানাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।