শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

১০১

মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

`কৃষি সমৃদ্ধ কৃষি উন্নতি’ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি পুনর্বানস কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা সুপন চাকমা।

বিতরনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, সার ও বীজ নিয়ে সঠিক ভাবে ব্যবহার করে ফসলের পরিচর্চা করে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে এতে আপনাদের লাভ, দেশেরও লাভ। দীঘিনালা উপজেলার মাটি খুবই উর্বর বেশি পরিমানে সার দিতে হয় না। মাইনী নদীর পানি দিয়ে চাষাবাদ করা যায়। যে কোন সমস্যায় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে।

এসময় উপজেলা ৫টি ইউনিয়নের ৩শত কৃষদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।