শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে গাঁজাসহ আটক ৩ যুবক

৯৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় সোনাইপোল ফরেনার্স চেকপোস্টের সামনে থেকে ২কেজি গাঁজা সহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রামগড় থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) হারুন অর রশিদ, এসআই (নিঃ) সেন্টু চন্দ্র দাস, এএসআই (নিঃ) হবিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ফটিকছড়ির বাগানবাজার ইউপির রামগড় চা বাগানের বাসিন্দা রিপন চন্দ্র দে (২৪), আশিক বণিক (২২) ও পবন মান্দ্রাজী (২৪) কে আটক করা হয়। এসময় ২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল, মাদক বিক্রির নগদ ১ হাজার ১ শত টাকা ও ১টি এ্যান্ড্রয়েট মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)সারণীর ১৯(ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।