শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

পানছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

৯৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে টমটম ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার পোড়াবাড়ী’র বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার চেঙ্গী ইউপির সূর্যমোহন পাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ শেষে জেলা সদরে ফেরার পথে উপজেলার বাস টার্মিনাল এলাকায় শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরার মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ ১৫৭০৬১) সঙ্গে টমটমের গুরুতর সংঘর্ষ হয়।

এসময় খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানছড়িতে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টমটম চালক শুশান্ত চাকমা (৫৫) মৃত ঘোষণা করে। নিহত শুশান্ত চাকমা উপজেলার সত্যধন পাড়ার বিক্রম সেন চাকমার সন্তান।

এদিকে এই হত্যাকান্ডকে ঘিরে হাসপাতাল ঘেরাও করছে নিহতের স্বজনেরা। প্রত্যক্ষদর্শীরা জানান মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা। আর তারপরই ঘটে এ ঘটনা। তবে ক্ষতিপূরণ প্রদানের মধ্য দিয়ে ঘটনার ইতি টানতে চাচ্ছেন ডাক্তারের স্বজনরা।