শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: অংসুইছাইন চৌধুরী

১১২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে পুরোদমে চলছে নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা। প্রতীক পাওয়ার পর আওয়ামীলীগের নেতাকর্মীরা কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করেছে।

নেতাকর্মীরা ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপির পক্ষে প্রচার-প্রচারণা করছেন। উপজেলা হতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী অফিস খোলা হয়েছে।

এদিকে রাঙ্গামাটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দিতাকারী অন্য প্রার্থীগুলোর কোন প্রচার প্রচারনা শুক্রবার পর্যন্ত চোখে দেখা যায়নি। শুক্রবার আওয়ামীলীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাইখালী ইউনিয়নে প্রচার-প্রচারণা করে। এসময় রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে উঠান বৈঠক ও জনসংযোগ চলছে।

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে নির্বাচনী প্রচার করতে যাচ্ছি সেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি আমরা কাপ্তাই হতে জননেতা দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করবো।