শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

১৫৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নৌকা মার্কার সমর্থনে কাপ্তাইয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে উপজেলা এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। নির্বাচনী অফিস উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

উপজেলা আ’লীগ যুগ্নসম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সদস্য অংলাচিং মারমা, সদস্য উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, সহ সভাপতি বি এম তংচংগা, সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ সভাপতি সুব্রত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তনচংগ্যা ধনা ও নুর উল্লাহ ভূইয়া , শ্রম বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, তথ্য সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, প্রচার সম্পাদক নুর নবী, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদন রাজধন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও উপদেষ্ট মন্ডলীর সকল সদস্য উপস্থিত ছিলেন।