শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙ্গামাটি হিল ফ্লাওয়ারের আয়োজনে কাপ্তাইয়ে কমিউনিটি হেলথ (সিসি এইচপি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কিন্নরী সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা শেড বোর্ড এর সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মান অর্থায়নে কাপ্তাইয়ে স্টেকহোল্ডার এবং স্থানীয় পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সাথে জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক ” কর্মশালা” অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন, হিল ফ্লাওয়ার এর সিনিয়র কর্মকর্তা মিলন চাকমা। প্রোগ্রাম অফিসার ও ট্রেইনার এপ্পি চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার নাদিরা বেগম, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সাবেক সভাপতি কবির হোসেন।

কর্মশালায় সিসিএইচপি প্রকল্পের অগ্রগতি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ফাইনান্স এন্ড এ্যাডমিন ডিরেক্টর সনজিৎ তনচংগ্যা। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান , প্রিন্ট্র মিডিয়ার সাংবাদিক, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য, ওমেন ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য এবং হিল ফ্লাওয়ার সংস্থার সিসিএইচপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন।