শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের জেলা প্রশাসনের সংবর্ধনা

১৪৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এসময় জেলার সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ রইস উদ্দিন, সদর উপজেলার কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমূখ।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের ভূখণ্ডে তাদের অবদান সবচেয়ে বেশি। আজ বিজয় দিবসের এই দিনে জাতির সূর্য সন্তানদের গভীরভাবে স্মরণ করছি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে বলে মন্তব্য করেন তারা।