শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

১২৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা মৌজা। বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে চিৎমরম মৌজাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলায় প্রধান অতিথি উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম (বার)।

এসময় কাপ্তাইয়ের সন্তান সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপ্লব মারমা এবং কৃতি ফুটবলার কাজী মাকসুদুর রহমান বাবুল ও মং বাথোয়াই মারমাকে বিজিবির পক্ষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আমির হোসেন মোল্লা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামসহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিজিবির সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হন ওয়াগ্গা মৌজার লিটন কুমার নাথ।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আয়োজনে ৬টি মৌজার ৬টি দল নিয়ে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মৌজা ভিত্তিক এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।