শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ফুটসাল ফুটবল টুণার্মেন্ট উদ্বোধন

৯৪

॥ বান্দরবান প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানের ফুটসাল ফুটবল টুণার্মেন্ট শুরু হয়েছে। টুণার্মেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বালাঘাটা একাদশ। রবিবার (১০ ডিসেম্বর) ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় সাঙ্গু বয়েস ক্লাবকে ট্রাইব্রেকারে পরাজিত করে বালাঘাটা একাদশ।

এর আগে বেলা তিনটায় ফানুস উড়িয়ে ফুটবল টুণার্মেন্ট উদ্বোধন করেন জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। খেলায় সাঙ্গু বয়েস ক্লাবের মুখোমুখি হয় বালাঘাটা একাদশ। শুরুতেই দুই দলের পাল্টাপাল্টি আক্রমণ। টানা ৪০ মিনিটের খেলায় কোন গোল দেখা না গেলেও পরে ট্রাইব্রেকারে দুই গোলে জয়লাভ করেন বালাঘাটা একাদশ।

বক্তারা বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় আগ্রহ বাড়ানো জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকেরা জানান, এবারে ফুটসাল ফুটবল টুণার্মেন্টের ১২টি দল অংশগ্রহণ করছেন। নক আউট পর্বের উদ্বোধনী খেলায় বালাঘাটা একাদশ ও ভাঙ্গামুরা স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে লামা উপজেলার চেয়ারম্যান মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী, আওয়ামিলীগের পৌর শাখা ও ক্রীড়া সংগঠক মো: তাজুল ইসলাম, সদস্য রাজু বড়ুয়া, মধ্যম পাড়া একাদশে আহ্বায়ক উমে মারমা, সদস্য মিজানুর রহমান, বাফুফে রেফারি শিমুল দাশ, অং ম্যা মারমাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।