শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

আলীকদমে ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা উদ্বোধন

১৩০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি “এ স্লোগানকে ধারণ করে বান্দরবানের আলীকদমে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনগণের সুবিধার্থে ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবার উদ্বোধন করলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ এম কফিল উদ্দিন।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দূর্গম অঞ্চলের কৈয়ার ঝিড়ি পাড়া ম্রো,মেনসিং কারবারী পাড়া,লাউলী কারবারী পাড়া,মেনথক কারবারী পাড়া,সাক্লাম পাড়াপাদন পাড়া, মেনদন কারবারী পাড়া,মেনলুং কারবারী পাড়াসহ মোট ৫০০ জনকে ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবার আওতায় নিবন্ধন সনদ বিতরন করেন।

সাক্লাম পাড়ার কারবারী লুকত ম্রো বলেন, আমাদের পাড়া থেকে নয়াপাড়া ইউনিয়ন পরিষদে গিয়ে আমাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে অনেক সময়ের প্রয়োজন হত। এখন ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবার আওতায় সেবা পেয়ে অনেক খুশি।

উপকার ভোগী মেনইয়া ম্রো বলেন, জন্ম নিবন্ধন করতে কয়েক বার গিয়ে ছিলাম কিন্তুু কাজ হয়নি। তখন সার্ভার বন্ধ অথবা সময়ের অভাবের কারণে এতদিন জন্ম নিবন্ধন করতে পারি নাই। নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সার্বিক সহযোগিতায় ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবার মাধ্যমে আজকে হাতের নাগালে জন্ম দিন পেলাম। এখন আমার ছেলেকে সহজে যে কোন স্কুলে ভর্তি করতে পারবো,

৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ এম কফিল উদ্দিন বলেন, নাগরিক অধিকার নিশ্চিতের জন্যই জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা সবার জন্য জরুরি। ৩নং নয়াপাড়া ইউনিয়নে জনগনের জন্য ডোর টু ডোর জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেনো কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়। তিনি আরও বলেন, একের অধিক জন্ম সনদ আইনত অবৈধ। ধারাবাহিক ভাবে অত্র ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে এই সেবা চালু করবেন বলে তিনি জানান।