শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পুতি উদযাপন

১৩৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পুর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় এর উদ্বোধন করেন খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

এসময় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ়্য আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। এসময় হাসপাতালের দেশী বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ের্ র্যালীতে অংশগ্রহণ করে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পূর্তিতে যাদের অবদান রয়েছে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি। যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং রাঙ্গামাটি, রাঙ্গুনিয়াসহ সকল জনসাধারণ এর প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের কাছ থেকে সেবা নিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এভাবে মানুষের সেবা দিয়ে যাবে। দিবসটি উপলক্ষে শুক্রবার স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।