শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

৯৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিস, মমতা আফরিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক করিম শাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কবির হোসাইন সহ এসময় সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থা সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।