শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় রোকেয়া দিবস উদযাপন

১১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা প্রধানমন্ত্রীর বানী ও নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ‘র সাংগঠনিক সম্পাদক মোঃ মনির ফরাজী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছাড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা প্রমূখ।

আলোচনা সভাশেষে ২জন নারী জয়িতাকে সম্মাননা সূচক ক্রেস ও সনদ পত্র তুলে দেয়া হয় এবং ৫টি নারী সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।