শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বার্ষিক সভা অনুষ্ঠিত

১১২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) দুপুরে জেলা সদরের দীঘিনালা রোডস্থ খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

অনুষ্ঠানে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান পার্থিব মারমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য মংক্যচিং চৌধুরী, পাজেপ সদস্য ক্যজরী মারমা, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উৎপল চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (একটি গভ. নিবন্ধিত সমবায় সমিতি) পহেলা জানুয়ারি ২০২২ইং সালে প্রতিষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/আদিবাসী সম্প্রদায়কে নিয়ে কর্ম এলাকা নির্ধারণ করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি সৃষ্টি করে নিজেদের ভাগ্য পরিবর্তন তথা অর্থনৈতিক মুক্তির মহান ব্রত নিয়ে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পথ চলার শুরু করে অধ্যাবদি হাজারের অধিক সদস্যকে স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ দেওয়া হয়েছে।