শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১০০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন পরিচালিত, ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার এর প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন, পিএসসি বলেছেন, কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত। প্রত্যেকেই দেশ মাতৃকার জন্য কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্যও একটাই।

শুক্রবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার এর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। এর ধারাবাহিতায় উপজেলার হাচিনসনপুর, মুসলিম পাড়া, ইসলামপুর, তারাবুনিয়া, দক্ষিণ মিলনপুর গ্রামের প্রায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে একটি করে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব।