শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৮৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জরিনা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে নগদ টাকার চেক ও ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সহযোগীতা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বেলছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৬ হাজার টাকা, দুইবান ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।