শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে রামগড় ৪৩ বিজিবির শীতবস্ত্র বিতরণ

১২২

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শান্তি র‌্যালি,ফ্রি-মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ডিসেম্বর) সকাল ৮টায় রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি,জি এর নেতৃত্বে রামগড় ওয়াপদা অফিসের সামনে হতে রামগড় পৌরসভা পর্যন্ত একটি শান্তি র‌্যালি বের করা হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন এএমসি, সহকারী পরিচালক রাজু আহমেদ,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয়, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দীন প্রমূখ। এছাড়াও জোন সদর দপ্তরে সকাল ১১টায় ১৫০ জনকে কম্বল, ৫০ জনকে জ্যাকেট ও যৌথ খামার এলকায় ২৫০ জনকে চিকিৎসা সহ বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।