শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে নির্বাচনী আচরণ বিধি বাস্তবায়নে মাটিরাঙ্গা প্রশাসন

৯৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নে মাঠে নেমেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাই শনিবার ২রা ডিসেম্বর বিকালের দিকে ২৯৮ নং খাগড়াছড়ির আসনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ইত্যাদি অপসারণে মাঠে নামেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক খাগড়াছড়ি জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সহিদুজ্জামান এর নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, দেওয়াল লিখন, ইত্যাদি প্রচার সামগ্রী প্রার্থীগণকে নিজ উদ্যোগে অপসারণ করার জন্য অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে কিছু প্রার্থী অনুসরণ করলেও কতিপয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করেন নি।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা না মানলে পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ সময় মাটিরাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।