শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই ৪নং ইউনিয়নের আ’লীগ উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহ (৭৫) মঙ্গলবার দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রবন্ধ হয়ে নিজবাসা আফসারের টিলায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ২মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান। বুধবার (২৯নভেম্বর) সকাল ১১ আফসারের টিলায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করে কাপ্তাই নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত মো.জসিম উদ্দিন(ওসি)। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ হতে মৃত মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন চৌধুরী (সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন জানাজায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে।