শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় যৌথ অভিযানে ৭৮০ ফুট গর্জন কাঠ জব্দ

১৪৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নির্দেশে লামা উপজেলার গজালিয়া ক্যাম্পের একটি সেনা টিম মেজর আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে লামা বন বিভাগের লামামুখ বন চৌকি এর স্টেশন কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস সহ বন বিভাগের লোকজনও অংশ নেয়।

উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতছড়া পাড়ায় সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়।

সেনা সূত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে ও আলীকদম জোনের জোন কমান্ডারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে লামার সরই ইউনিয়নের দুর্গম বেতছড়া পাড়ায় অভিযান চালায় সেনা টিম। এসময় অবৈধভাবে মজুদ করা ৭৮০ ফুট গর্জন কাঠ (১৮০ টুকরা) জব্দ করা হয়। মূল্যবান কাঠ জব্দ করে লামা বন বিভাগকে বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

লামা বন বিভাগের লামামুখ বন চৌকি এর স্টেশন কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দ কাঠ বন বিভাগকে বুঝিয়ে দেয়ার কার্যক্রম চলছে।