শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে সবচেয়ে ভালো ফলাফল করেছে কোয়ান্টাম কসমো কলেজ

১০৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানে প্রথম বরাবরের মতো এইচএসসি-তে ভালো রেজাল্ট করেছে লামা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ৪৯ জন পরীক্ষার্থীর শতভাগ পাশ সহ ৩০ জন এ প্লাস পেয়ে বান্দরবান জেলায় ১ম হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

এবার বান্দরবানে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে কোয়ান্টাম কসমো কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে ২৭৯টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১০টি কলেজ, যার মধ্যে কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ৭ম।

এই সফলতায় অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ছাত্রদের ভালো রেজাল্ট হয়েছে তাদের নিজস্ব প্রচেষ্টা, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মীদের আন্তরিক সেবাদানের জন্যে। তারা যেন ভবিষ্যতে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে এটাই প্রার্থনাই করি।

উল্লেখ্য কোয়ান্টাম কসমো কলেজের ৩০ জন জিপিএ-৫-এর মধ্যে ৭ জন সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন এ প্লাস) পেয়েছে।