শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

শিশুকে বলাৎকারের দায়ে রাঙ্গামাটিতে আসামির আমৃত্যু কারাদন্ড

১১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শিশুকে বলাৎকারের দায়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙ্গামাটিতে মোঃ ওমর সাদেক রিয়াদ (২১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদন্ডে দন্ডিত করেছেন। মামলায় রবিবার (২৬ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেনের আদালত এই রায় প্রদান করেন।

আদালত সুত্র জানায়, পুলিশের তদন্ত রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আদালত আসামিকে আমৃত্যু কারাদন্ড প্রদান করে। রায়ে আরো উল্লেখ করা হয়, কারাদন্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে ১(এক) লক্ষ টাকা পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

থানা ও আদালত সুত্র জানায়, ২০২০ সালে ৯ অক্টোবর ভিকটিম তার বন্ধুদের সাথে রাঙ্গামাটির শহরের ফিসারি ঘাট সংলগ্ন শান্তিনগর বাস স্ট্যান্ড এলাকায় লুকোচুরি খেলতে যান। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মোঃ ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙ্গামাটির কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমৃত্যু কারাদন্ডের আদেশ প্রদান করেন।