শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সেনা রিজিয়ন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগ

বান্দরবানের রোয়াংছড়িতে ফিরে আসা ১১০ পরিবারকে ত্রাণ সহায়তা

১১০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে দীর্ঘ আটমাস পর গ্রামে ফিরে আসা পরিবারদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ। রবিবার( ২৬ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের দুর্গম এলাকার পাইক্ষ্যং পাড়াতে যৌথ উদ্যেগে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় পাইক্ষ্যং পাড়া, ক্যপলাং পাড়া, দুর্নিবার,খামতাং পাড়াসহ ৪টি গ্রামে ১১০ পরিবার মাঝে, চাউল,শিক্ষা উপকরণ,শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী সহ নগদ অর্থ দুইলক্ষ টাকা প্রদান করা হয়।

বক্তারা বলেন, যারা পাড়া থেকে পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে তাদের পাশে সেনাবাহিনী থাকবে। তাছাড়া শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তাদের পাশে থেকে কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত থাকবে। তাই আগামীতেও সর্বাত্মক পাশে থাকার আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,সদর জোনের কমান্ডার মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, বম সোস্যাল কমিটি সভাপতি লালজার লম বম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা সহ পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।