শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২জনকে ২লক্ষ টাকা জরিমানা

১৪০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দ-প্রাপ্তরা হলেন, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মোঃ নুরুল নবীর ছেলে মোঃ হানিফ (২৩), ফেনীরকূল এলাকার মোঃ ইউছুফ এর ছেলে মোঃ জামাল উদ্দিন (৩১)।

বৃহস্পতিবার বিকেলে ১নং রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পৃথক দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন।

পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা আগামীতে ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি)।