শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচর জোন এর আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাহীতকারীকে সম্মাননা স্মারক প্রদান

১৫৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কে সমাহীতকারী দয়াল কৃৃ্ষ্ণ চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে জোন আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কে সম্মাননা স্মারক তুলে দেন নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল এসএম রুবাইয়াৎ হুসাইন (পিএসসি)।

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল এহসান খান, জোনের সেনা অফিসার ক্যাপ্টেন রাজিন আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার সহ ৪ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও জনপ্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা করেন। এসময় তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।