শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৫৯

॥।সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (৫৭ ব্যাটালিয়ন) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর হয়েছে।

সোমবার (২০শে নভেম্বর) সকাল বেলা সাড়ে ১১ ঘটিকার সময় বিজিবি (৫৭ ব্যাটালিয়ন)মাঠে ২৫০জন অসহায় দুস্থ মানুষের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম সামশু উদ্দিন রানা এফ ডাব্লিউ ই, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম (৫৭ ব্যাটালিয়ন) লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি ও ক্যাপ্টেন মশিউর রহমান।

প্রধান অতিথি বলেন,সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারা দেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

তিনি আরও বলেন অত্র ৫৭ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তার পাশাপাশি অবৈধ পন্য পরিবহন,মাদক দ্রব্য পাচার রোধ, চোরাচালান বন্ধের জন্য কাজ করছে এবং আপনাদের সেবায় নিয়োজিত। ৫৭ ব্যাটালিয়ন বিজিবি জনগণের স্বার্থে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষুধ বিতরণ,বিভিন্ন সময়ে দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ বিতরণ করেন।