শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

১৫৬

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা

রাস্তার পাশে কয়েকজন শিশু সহ একসাথে খেলছিল আব্দুল্লাহ (১১)। ওদিক দিয়ে মোঃ মহসিন ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পাহাড়ে উঠার সময় ট্রাক্টর আটকে গেলে শিশুদের ধাক্কা দিতে বলে। ধাক্কা দিতে গেলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আব্দুল্লাহ কে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসলিম পাড়ার আবেদ আলীর ছেলে এবং ২নং চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। নিহত শিশু আব্দুল্লাহ মা জানায়, ট্রাক্টর ড্রাইভার মোঃ মহসিন একই এলাকার এসকান্দর মাষ্টারের ছেলে। সে প্রায়সময় শিশুদের দিয়ে তার ট্রাক্টর ধাক্কা দেয়ায়। তার অবহেলায় এই ঘটনা ঘটেছে।

এদিকে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি নাছির উদ্দিন। তিনি বলেন, আমরা শুনামাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শিশুর লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এর অনুমতি পেলে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানে হবে। যে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে সেই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মর্মান্তিক। অবুঝ শিশুর মৃত্যুর ঘটনা জানাজানি হলে নিহত শিশুর বাড়িতে প্রচুর স্থানীয় লোকজন ভিড় জমায়।