শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ

১৯০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ের ৮০জন উপকারভোগীদের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত ০৭ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে সমাপ্ত হয়েছে। এতে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলীল, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশি মারমা, পিংকু চৌধুরী, মংসিনু মারমা ও মিতা তংঞ্চঙ্গ্যা।

প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, খাবার ব্যবস্থাপনা, বয়স ও ওজনভেদে সুষম খাদ্য প্রদান, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও গবাদিপশুর চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে সকল সদস্যদের মাঝে ছাগল, মুরগী, ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য সিমেন্ট রিং, কেঁচো, সবজি বীজ মূলা-১৩ কেজি, কলমীশাক- ৯ কেজি ৬০০ গ্রাম,ধনিয়া বীজ-১৫ কেজি ৪০০গ্রাম, পুঁইশাক-৭ কেজি ৩০০ গ্রাম, মিষ্টি কুমড়া- ৩ কেজি, বেগুন- ২৪০ গ্রাম, মরিচ- ১২০ গ্রাম এবং লালশাক- ৮ কেজি ৩০০ গ্রাম ৮০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।