শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

যেকোনো জাতির অস্তিত্ব রক্ষায় মাতৃভাষা সংরক্ষণের কোনো বিকল্প নেই   

১৭২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় চাকমা জনগোষ্ঠীর আধুনিক বর্ণমার প্রবক্তা সাহিত্যক নোয়ারাম চাকমার ৪৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় নোয়ারাম চাকমা সাহিত্য সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুলক সুচি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ইউআরসি মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, নোয়ারাম চাকমা সাহিত্য সংসদের পরিচালক ইনজেব চাকমা, শান্তি জীবন চাকমা, সাহিত্যক কেবি দেবাশীষ চাকমা ও আর্যমিত্র চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, যেকোনো জাতির অস্তিত্ব রক্ষায় তার মাতৃভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের কোনো বিকল্প নেই। তাই জাতিগত কৃষ্টি সংস্কৃতি ও মাতৃভাষা সংরক্ষণে সাহিত্যক নোয়ারাম চাকমা যে অবদান রেখে গেছেন তা অনুকরন করে চাকমা জনগোষ্ঠীর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে।

সভাশেষে চাকমা ভাষার বর্ণমালায় পারদর্শীতা আর্জন করায় সার্টিফিকেট প্রদান করা হয়।