শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ

১৪৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতা কুক্ষিগত করতে পচাঁত্তরের ৭নভেম্বর সেনাবাহিনীতে গণহত্যা চালানো হয়েছিল। এই দিনটিতে কথিত বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন গণহত্যাকে সমর্থন করার সামিল। প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হলো মুক্তিযোদ্ধা হত্যা দিবস। বিএনপির জন্মই মিলিটারি হত্যার মধ্য দিয়ে। বিএনপি এখন নিজেদের পাপ ঢাকতেই ৭ নভেম্বর গণঅভ্যূত্থান দিবস বলছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।