শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় নদীতে ডুবে প্রাণ গেল ২য় শ্রেণীর ছাত্রের

১৭৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

লামায় মাতামুহুরী নদীতে ডুবে মোবিনুল ইসলাম রোহান নামে ২য় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং লামা পৌরসভার ৪নং ওয়ার্ড নারকাটা ঝিরি এলাকার আব্দুল হাকিম এর ছেলে। সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে লামা শহরের টাংকি পাহাড়স্থ মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, স্কুল ছুটির পরে রোহান বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিছুক্ষণ পরে নদীতে তার লাশ ভেসে উঠে। সন্তানের লাশ বাড়িতে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন কাপনের অনুমতি চাচ্ছে।