শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

১৩০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। গতকাল রবিবার রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত নায়েক মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরাম এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৫১টি মোবাইল ফোন জব্দ করা হয়,যার আনুমানিক বাজারমুল্য ১৩ লক্ষ ৮৬ হাজার ১শত পঁচাশি টাকা । মোবাইল ফোন সীতাকুন্ড কাষ্টমসে জমা করার প্রক্রিয়াধীন, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।