শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আধুনিক মেশিনে রোগ নির্ণয় কেন্দ্র হিসেবে যাত্রা শুরু বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারের 

১৭২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র ও সুদক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে শুভ উদ্বোধন হলো বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টার। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চৌমুহনী কলেজ রোডে অবস্থিত বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং পৌর মেয়র জমির হোসেন।

ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন সরকার ও জয়নাল আবেদীন বুলু, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা শামশুল ইসলাম প্রমুখ।

সামাজিক সংগঠক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগ এবং অতিথিদের বরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার।

বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা দুর্গম হওয়ার ফলে চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে এই এলাকার জনগণ। ভালো সেবা প্রদানই হোক বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল রোগ নির্ণয় পরিক্ষায় ৩০% ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকরা।